মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০২১

শূন্য থেকে শূন্য

 এ শহর কখনো শূন্য, সংঘাত বোঝে নি,

পার্কের বেঞ্চে  অপেক্ষার বাদাম ভাজা খেতে খেতে  শুধু ঠায় বসে থাকে সাময়িকি প্রেম ,

 নিমিত্তে সরলদোষগুণ ঘড়ির কাঁটায়...  সরে যায় 

যেন এক একটা কম্পন তরঙ্গ সেতু থেকে সেতু ভাঙে আর জোড়ে ,
অভিমানী  মেহফিল থেকে ভেসে আসে নূরজাহানের বেহাগী কন্ঠস্বর ,

আলো মুসাফিরের মত তোমার ভেতরেই কাটাকুটি খেলা রপ্ত করে নেয়  ,

তোমার ভেতরেই  জীবনহিংলাজ.. মরুতির্থ সফর ।

হাতের মুঠোয়  সময় ক্রমশ উড়ে যাচ্ছে কালের

প্রবাহে নিয়ম মেনে .......এসো আগুনে ঝাঁপ দেবার আগে 

  পরিযায়ী পাখির মত . চলো উড়ে যাই

চলো ঘড়ির কাঁটার উল্টো দিকে , ,,।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন