শুক্রবার, ১৫ জানুয়ারি, ২০২১

মানুষ হতে গেলে

মুখের হাসি ছদ্দবেশী  বুকের ভেতর ক্ষয় রোগ
সবাই মিলে কবর দিয়ে মেরে ফেলে আস্ত একটা মন ,
টিলার মাথায় রইল না আর অযথা কোনো অঙ্গীকার,  
পুড়িয়ে ফেলা চিতার আগুন জানতে চায় না কোন  কাঠ কার ,
ভোর পেরিয়ে অনেকটা পথ চলা হলেও  মানুষ হতে গেলে মুখের ভাঁজে সময় লিখতে হয় ,

শিখতে হয় কার ধনুক কাকে তাক করে ধ্বংসর
স্বক্ষর নেয় 
মুখের হাসি ছদ্দবেশী  বুকের ভেতর ক্ষয় রোগ 
মানুষ হলে এরপরেও শিখতে হয় অনেক কিছু ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন