ভাঙা সারেঙ্গির মত অর্ধেক জীবন ছেড়া কাপড়ে মুড়ে যারা রাখতে পারে আমি তাদের দিকে তাকিয়ে খ্যাপার মত হাসতে থাকি আসলে আমি কে জেরুজালেম এর দিকের জানলায় মুখ রেখে দেখি রোজ রোজ যীশু রক্ত ঘাম মুছে কালভেরির পথে হেঁটে যাওয়া ,
আমিও চেষ্টা করি চোখের নিচে রক্ত ঘোড়ার ছুট বেঁধে লোহার মুগুর দিয়ে পাঁজর ভাঙি, হৃৎপিণ্ডে ছড়িয়ে দিই বেশ খানিকটা কীটনাশক ,,
কারণ আমি যে সারা রাত হেঁটেও এক জীবন থেকে অন্য জীবনে পালাতে পারি না ,
পারি না আমার প্রিয় পুরুষের বীর্য দিয়ে সময়ের ফসল পাকাতে ,
প্রতি সকালে আয়নায় দেখি আমার চোখের ভেতর আমারই হাজার খানেক লাশ পাশাপাশি দুর্গন্ধ মাছি ভনভন করছে ,, দেখি জীবন মৃত্যুর পরে কেমন অনাথ আত্মীয়হীন হতে পারে ,,
এসবের পরে কার না ইচ্ছে হয় অন্তত একবার যীশুর মত কালভেরির পথে হেঁটে এক জীবন থেকে অন্য জীবনে পালিয়ে যাই ....।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন