আর নদীটার মধ্যে ধ্যানস্থ এক আত্মা তরঙ্গ যার সামনে আমি চিরকাল নতজানু ,
চিরকাল আমি তরঙ্গের কাছে সমস্ত গোলকধাঁধা
থেকে এক সুধাময় জীবনের খোঁজ পাই ,
রেশমের নগরের নাগরিক জটে তাই আমাকে কেউ খুঁজে পায় না ,
আমি তোমার একতারার কোটরে ঘুমোতে যাই শ্মশানে আগুন নিভে গেল .......নদীটার সাথে সঙ্গম উপাসনায় একাত্ম হয়ে যাই সমস্ত সংস্কার পেছনে ছেড়ে এসে ,, জীবনের ভেতর তখন সাক্ষাৎ আলাদিনের চিরাগ ।
..........গোঁসাই তুমি কি টের পাও তোমার নিঃশব্দে সাধনায় এত তরঙ্গ উচ্ছাসের ওঠা নামা ! , নাকি
তুমি নিজ হাতে আমার কপালের লাল টিপ মুছে ছাই ভস্ম দিয়ে তৈরি করে নাও ঠিক তোমার স্বরূপের প্রতিবিম্ব ,
তার পর হাসতে থাক আমার যন্ত্রনা আর উপশমের সংঘাত দেখে ,
অথচ দেখ প্রতিটা যন্ত্রণা আর উপশমের সংঘাত শেষে কি আশ্চর্য সাঁতারে আমার মন বার বার ভেসে ওঠে তোমার প্রবাহ তরঙ্গে ....এও কি খুব মামুলি ব্যাপার !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন