শুক্রবার, ৮ জানুয়ারি, ২০২১

আব নেহি তো কভি নেহি

ঘর বদল হলে  নিঃশ্বাস বায়ু কমতে থাকে 
কমতে থাকে জিভে লাগা বেঁচে থাকার স্বাদ ,
যে ঘরের ভীত ইঁট  ভালোবেসে  একদিন গাঁথা হয়ে ছিল আজ আর সে ঘরের পথে ফিরতে মন চায় না
সাপের বিষে কলিজা পুড়ে ছারখার  সে কথা যে জানে  তার কোনো শব্দ দোষ হয় না , 
বাউল সন্ন্যাসী বলেছিল ঘর বাঁধা মনে পাপ জড়ো করা , পচা পুকুরের পানিতে ভালোবাসার স্বচ্ছতা থাকে না  .....খোয়াই এর গা বেয়ে বয়ে চল   ......  নদী কখনো পাপ জমা করে না .....তাই  কোমল সুর  কখনো ঝাপসা হতে দেবে না ,
মায়ার পেছনে যে কালো জাদু বাস করে সেদিন বোঝেনি মেয়ে  ......আজ বাউল সন্যাসীর স্রোত প্রান্তর , লাল মাটি ছেড়ে বহুদূর , 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন