রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১

যেভাবে জীবন চায়

হারানো সময়ে কি মাথা রাখা যায় ? আমি আর রূপকথায় ভুলতে চাই না .....আমাকে  ভালোবেসে জড়িয়ে রাখার সোহাগী কথা আর কখনও বলো না , এ এক জুয়া খেলার মত নেশা ....,,

মাঝে মাঝে নরম যে চিঠি তুমি  মুঠোফোনের ওপ্রান্ত থেকে পাঠাও   ,এবার থেকে  এমন নরম  কোনো স্পর্শ আমায়  পাঠিও না ,,
ইঁটের ওপর ইঁট সাজিয়ে যেভাবে দেওয়াল ছিল আগে ......
 সে দেওয়ালের ইঁট আর দ্বিতীয়বার সরিও না , আমার আলো ভালো লাগে না আলোয় চোখ ধাঁধিয়ে যায় ......অন্ধকারে আমি স্পষ্ট পথ দেখতে পাই ......বাকি যা দেখতে চাই না তারা অস্পষ্ট থাকে ,,  ঢেকে রাখা খাবার ও উপেক্ষায় জন্মাবোধি অভ্যস্ত .....দুদিন  ভেতর থেকে দরজা খুলে গরম খাবারের থালা এগিয়ে দিয়ে  তুমি একবার আমার অভ্যস্ত জীবনের লয় বদল করেছ .... ঘরের পর্দা সরিয়ে আলো এনেছো ,, কিন্তু সময়ের যোগ্য আমি কোনোকালেই নয় তাই সময়ের নিরিখে আমার প্রেমিকরা হারিয়ে যায় বারংবার , 
এ খেলায় আমি আর সামিল হব না কেমন আছি আর কখনো তোমাকে জানাবো না ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন