রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১

অপেক্ষার ছায়া

মানুষের অপেক্ষাগুলো দীর্ঘতর ছায়ার মত নিজেকে ছাপিয়ে দৈর্ঘ্যে প্রস্থে বেড়েই চলেছে ,

অথচ সময়ের ট্রেন অনেক আগেই ষ্টেশন ছেড়ে গেছে , ষ্টেশনে খবরের ফেরিওলা দুদিনের বেশি বাসি খবর রেখেছে পসারে, ,  কারণ গত তিনদিন তার কাঁধে মৃত ভাই বন্ধু সন্তান এর শব রাখা ছিল। ,  যুদ্ধ পরবর্তী শহরে শ্মশান কিংবা কবর স্থান গুলোতে বেঁচে যাওয়া মানুষরা থাকতে  অভ্যস্ত ছিল,,  তাই মৃত সম্পর্ক গুলো কেবল কাঁধেই রাখা সংবিধান দিয়েছে সরকার ,
কেউ কেউ ট্রেনে নিজের মাথা কেটে ফেলেও  মৃত্যু ঘোষণা করতে পারেনি ....নিজের কাটা মাথা নিয়ে শহরের ভাগাড়ে ভাগাড়ে জায়গা খুঁজে বেরিয়েছে গত তিনদিন ,
কবর খানা থেকে উড়ে আসা পায়রা ,শ্মশান থেকে উড়ে আসা শকুনের দল  শহরের পানশালার পানপাত্রে ঠোঁট রেখে নেশাতুর হচ্ছে গত তিন দিন,
যুদ্ধ পরবর্তী বেঁচে থাকা জীবন গুলো ষ্টেশনে অপেক্ষা
অপেক্ষা করতে করতে ... সকলের ছায়াকে অবিশ্বাস্য রকম দীর্ঘ করে তুলছে  অথচ কেউ  মাথার ওপর বড় ঘড়িটার    সময়ে চোখ রাখার   সাহস করতে পারছে ,।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন