শনিবার, ৯ জানুয়ারি, ২০২১

অলিখিত গ্রন্থ (৭)


ক্রমশ অন্ধবায়ুতে   তোরও দুঃখের কথা  শুনতে শুনতে উজান থেকে বহু দূরে গিয়ে দাঁড়াই আমরা, ,
শেষ আলোটুকু নিভিয়ে ফেলে ছিল যে ছেলেটা তার বুকে বারুদে বারুদ ঘষে আগুন জ্বেলে সারা রাত নদী পার করিয়ে দিতে হয়  ,
প্রেম যে বস্তুর মত মত নয় সে কথা কোপাই নদীর পাশে দেখা হওয়া বাউল সন্ন্যাসী প্রথম বুকের দেওয়া গেঁথে ছিল ,
তার পর ঠোঁটে রক্তের স্বাদের প্রলোভন কাঙালপনাকে বারংবার প্রকট করেছে ,
বাউলের আখড়ায় সমস্ত  জগৎ সংসার  বাজি রেখেছিলাম সে ও আমি  ......আহম্মকের মত দুজনে ....বলেছি তোমার বুকে ছাড়া কোথাও মাথা রাখবো না .....তুমি বিনে প্রাণ বাঁচে না যে ।
এভাবে হাটে বাজারে কথা সাজিয়ে সাজিয়ে ব্যথার ভেষজ জড়ি বুটি বেচেছি আমাদের মত অদ্যপ্রান্ত অস্তিনবিহীন  মানুষ গুলো ,
অথচ মেনে নিতে পারি না সত্যিটা .....পোড়া কলিজার গন্ধ  চন্দন কাঠের সুবাসেও আড়াল করে যায় না ।
যে কথা সবাই জানতো যারা শ্মশান পরে ঘর বেঁধেছিল একদিন .... আমরা দুজন শুধু নদীর আত্ম কথা শুনতে পাইনি আপন ত্রিভঙ্গ শব্দের আড়ালে ।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন