জীবনের সঙ্গে অল্পবিস্তর জড়িয়ে থাকে রূপকথা। কাল দুপুরে চলে গেছে যে প্রিয় আটত্রিশ মিনিট , তাকে নিয়ে এখনও মাথার নিউরিনে নিউরিনে আলোচনা চলছে । তাড়াতাড়ি ঢুকে পড়তে চাইছে কোনও না কোনও সম্পর্কের সুক্ষ সুতোর সেলাই ফোড়,
কেননা হাওয়া যত ভেজা ভেজা বার্তা ততই শরীর মন এর বাড়তি চাওয়া মাথা উঁচু করে উঠতে চায় , ততোই অস্তিত্বর দাম জলের দরে নাব্যতা খুঁজে নেয় , এই শীতে কোনো না কোনো নতুন নতুন নতজানু লাল গোলাপ এসে পৌঁছয় যখন তখন রাস্তায় ঘাটে। কেবল যেন ভালোবাসা থেকে নেমে এসেছে একের পর এক নাটকীয় আয়োজন। আমি মোটেও বান্ধব মনস্কা নয় । আমার আছে কেবল ভাড়াবাড়ি একটা তক্তা খাট আর যৎসামান্য চালের খুদ । রাজনীতি নিয়ে তর্ক করতে করতে কাল দু এক মুহূর্ত প্রেম এসেছিল পরিযায়ী মন দুটোর ভেতর । ঠান্ডা ছিল জমাটি, তবু হাত দুটো হাতে নেওয়া গেলো না , গালের চুম্বন বড় হিম ভেবে বাতিল হল .....
আর তাই, সারা রাত স্বপ্নের মধ্যে ফায়ার প্লেস জ্বলেছে ...শরীর দুলছে শূন্যে । মাথাভর্তি ধোঁয়া নিয়ে তুমি বসে আছো বিছানায় কবিতাদের সাথে ,,
ঘুমের কোনও চিমনি নেই বলে আমি ভালো করে কখনোই পুড়তে পারিনি ,তোমারও কান্না পায়নি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন