শুক্রবার, ১ জানুয়ারি, ২০২১

তেমন কিছু

সকলেরই জীবন কিংবা ইচ্ছার গহীনে আশ্চর্য প্রদীপ থাকে থাকে একজন জীন ,আমার তেমন কিছু নেই , 
সকলেরই  একটা নিজস্ব ঘর আর নিদেন পক্ষে সেই ঘরে একটা জানলা থাকে যেখান দিয়ে সূর্য শিশির গড়িয়ে নামে  আদুরী সকালে.... কোজাগরী জোৎস্না আসে কবির গানে গানে ......আমার তেমন কোনো ঘর বা জানালা নেই  যেখান দিয়ে নিতান্ত আধ ফালি চাঁদের আলো  কিংবা সকাল আসে ,,
সকলেরই  একটা বুক থাকে মাথা রাখার ,কান্না থাকে গালের পরে অভিমানী হয়ে নামার জন্যে .......আমার তেমন কোনো বুক নেই ...নেই জল থৈ থৈ একটাও দীঘি , 
সকলেরই  নিজের ছায়া থাকে যা তার একান্ত 
আমার কোনো ছায়া নেই .....তাই একান্ত কথাটা আমার কাছে  দুর্বোধ্য ,
সকলেরই চলে যাওয়ার পর রেখে যায় নিজের পাংক্তেয়  কিছু পুঁজি যা তার স্মৃতি বলে রাখা থাকে পৃথিবীতে ....... আমার তেমন কোনো স্থাবর কিংবা অস্থাবর নেই  যাতে এ গ্রহের কারো জন্য সামান্য কিছু রেখে যেতে পারি ...,
সকলেরই কিছু কম কিংবা কিছু বেশি আত্মিক সম্পর্কর মালায় মালাকর হয়ে থাকে .....
অথচ আমার তেমন ভাবে মালাকর হয়ে ওঠা হয়নি কারন আজীবন আমি অনাত্মীয় থেকে গেছি ,
সকলের যা দৈনন্দিন আমার তেমন কিছু নেই...
আমি হয়তো চিরকাল ঈশ্বরের ঘরে উপচে পড়া দের মধ্যে  .....বাড়তি , তাই ব্রাত্য ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন