বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১

আমার পৃথিবী

অন্ধকারে বড় সহজে বেঁচে থাকি আমি ,

একাকিত্বের আয়নায় স্পষ্ট দেখতে পাই আমার ফাঁপা হাড়ে লাল নীল রঙিন মাছের চোখ,

মাঝে মাঝে অন্ধকার ডিঙিয়ে খাঁড়ি পথে  প্যাস্টেলের রং ঘেঁষে হেঁটে যায় বক এর দল।

অন্ধকারে বড় সহজ হয়ে বাঁচি আমি .....
অসাড় অনুভূতি আর অবহেলার সংকেত দিয়ে ভিজে বাতাসে ত্রিভুজ এঁকে ফেলি নানান মাপের ,,,

খুব কম  মানুষ জানে একটা গোটা রাতের ভেতর   এমন অজস্র ত্রিভুজ অন্ধকার আঁকা থাকে ,

........ আমি এমন অন্ধকার ত্রিভুজ জুড়ে  জুড়ে কুৎসিত  চিহ্নের কফিন বানিয়ে রাখি...  যার ভেতর সুর ধারার মত  অনর্গল অন্ধকার ঝরে পড়ে ।
এমন নিকষ অন্ধকারে আমি বড়  সহজে বেঁচে থাকি ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন