সেদিন, শান্ত বিকেলটায় ওরা গোধূলি যুগলবন্দী
হয়ে কল্পতরু বিছানায় গা এলিয়ে সারল্যে একে অপরের বুকে কান পেতেছিল ,
পারিজাতীয় ভূমিকায় ছিল নগ্ন কবিতার জন্ম ,
সেখানে 'অভিমান' আর একটি 'অভিযোগ'
কথা বলছিলো নিজেদের সাথে ঘড়ির কাঁটার বিপরীতে ,
ওরা গাছের রঙ শিশিরের কাব্য নিয়ে সোহাগী কথপকথনও সারছিল মাঝে মধ্যে,
আর পাশ দিয়ে একটি হলুদ পাখি
চুপ করে দেখছিল আর মৃদু
হাসছিলো... ভাবছিলো..
গাছ আর শিশির রঙে ওরা
হৃদয় মেশাতে চায় ....তাতে জীবনের
আর কি আসে যায়।
বহু পথ হেঁটে .............জীবন কাব্য নয় ওরা আজ বোঝে ওদের
যৌবন গেছে বহুরাত.. নিজস্ব আত্মহননে,
এখন ওদের শুধুই মনের আলোয়
দীঘল অপেক্ষার রেখাপাত..!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন