ঈগলের চোখে পৃথিবীর চিত্রনাট্য ভীষণ স্পষ্ট ,
সভ্যতার ভাঁজ করা আলোয়ানের ভেতর প্রতি মুহূর্তে যে মৈথুন চলে তা লুকোনো যায় না ,
নাটকীয় আশ্চর্য সামাজিক দাম্পত্য .....
ফিরে আসা রাতের বুকে সোহাগ হীন ঘুম জড়িয়ে দুটো মানুষ নাব্যতা হীন নির্জন নদী পার করে ,
শব্দ ঋণ তেমন বাড়ে না বলেই চিত্র নাট্য আর দুর্বল মুহূর্ত বলে কিছু নেই ,,
ঈগলের চোখ জানে যুদ্ধ টা শেষতক চালাতে হবে,
পৃথিবীতে প্রতি মুহূর্ত যেমন সম্ভোগ থামে না ,তাই থামে না জন্ম মৃত্যু , তেমনিই থামে না যুদ্ধ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন