শুক্রবার, ১ জানুয়ারি, ২০২১

জানি না ....

বুকের ভিতর  এলোমেলো আলো
ঠাহর করতে পারি না  চেনা মুখ ,
সময়ের ধারালো স্রোতে দৃশ্য রা কেটে কেটে থামে 
পথের বাঁকে , কি যেন গোপন গল্প বুঝি না ,,

জোঁকের মত রক্ত চোষা স্মৃতি  রাত বিছানায় আমার উল্টোদিকে সিলিংয়ের দাপিয়ে বেড়ায় ,
কার বিহনে  ওমন করে কাঁচা ক্ষতের সেলাই খুলে যায় রোজ রোজ!   ..... জানি না ........  
কার  বিহনে বুকের মাঝে ধিক ধিক আঁচ জ্বলে আর নেভে বলতে পারি না .........
কার বিহনে পাতায় পাতায় শূন্যতা ঘিরে ধরে আমাকে জানি না ............
সে জন কে   জানি না  ....যাকে বুঝে নিতে ক্ষয়ে যাচ্ছে বুকের আকর ! 
নিজের সাথে নিজের কলহ "জিন্দেগী ভর চলতে হ্যায়  ......খোয়াইসে দম তোড়তে রেহে হর এক পান্নামে ....,
 তবু যাপন টুকু  একদিকে জলের গভীরে বুক রাখে,
জীবন  সে আগুনের দিকে পাগলের মতো ছুটে যায় ভালোবাসে   কিনা তাও জানি না ........

ভালোবেসে কেবলই পরকুটিরেই মায়া বাড়লো ,
নদীর কথা কেউ শুনে না নদী শুধু শুনে যায় দেওয়া নেওয়ার  কিসসা । 







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন