স্মৃতি হল বল্গাহীন স্লেজ... বড় জটিল হলেও
তত্ত্বে নেই কোন ভুল সূত্র,
ষ্টেশন ছেড়ে গেলে অপ্রয়োজনীয় হয়ে যায় নেমে যাওয়া যাত্রী আত্মীয়তা ,
......বহুদূরে মিথ্যে ধোঁয়া তুলে সমস্ত জরিমানা ও স্বীকরক্তি ঠিকানাবিহীন হয়ে যায়... পলকের নিমিষেই, ......হয়তো কোনো দিন দেখা হতেও পারে পাশাপাশি ভাতের হোটেলে ....তখন মুখ শুধু চেনা চেনা বাকি সব নিখোঁজ হওয়া।
কে যেন বলেছিল জীবন আসলে গম ক্ষেত আর রোদ্দুরের গল্প .....সেখানে শড়রিপুর সাথে অ-সুখ
আর উৎসব মিশে থাকে ,
তবে শর্ত একটাই শুধু মাত্র এসব উপার্জন সেখানে পৌঁছানোর পরেই জানা যায় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন