মৃত্যু ঝাঁপ দেবো বলে ,
কত প্রজাপতি ঋণ ধেয়ে আসে ভালোবাসা নামক
শব্দের কাঁধে.….. গালে ,,
আমি কেবল নাভিকুন্ড ডিঙিয়ে প্রথাহীনরাত পাখির নিঃশ্বাস ছড়িয়ে যাই নিজস্ব নির্ঘুম রাতে ...,,
গন্ধর্ব মতে স্পর্শ রাখলে সে স্পর্শ একদিন দৃশ্য হীন হতেই হয় ।
শরদেহ সাজানো সময়ের শস্য ক্ষেতে, ...ওপর থেকে দেখলে সরলরেখা মনে হতে পারে,
.....মনে হতে পারে দু প্রান্তেই ভালোবাসার বিন্দু,, আসলে শর কাঠি বেয়ে ক্ষরিত রক্ত রেখার বহতা সমীকরণ,,
শব্দের চুড়া থেকে কখনো কখনো গোলাপের রং মনে হতেই পারে তা বলে সেটা সত্যি ভাবার তেমন তীব্র কারণ নেই ।
আমরা সকলে তীব্র অন্ধকার অসুখে ভুগতে ভুগতে মাঝে মাঝেই দিশেহারা হয়ে ঝলমলে শপিং মল কিংবা নিদেন পাড়ার বিহারীর দোকান থেকে
বোরকাম রিফ এর প্যাকেট কিনে কিছুটা আলো রাংতায় মুড়িয়ে বুক পকেটে কিংবা সাইড ব্যাগে রাখি ,,.....রেকসিপ্রার মত অসুখ রং ফিকে হয় তাতে আসলে বহু নির্ঘুম রাতের পর একটা প্রশস্ত ঘুম দরকারি হয়ে পড়ে ,
যারা রোজ কিছুটা সময় ঘুমোতে পারে তারা কখনো মৃত্যু ঝাঁপ দেবার জন্য আগুন কুড়িয়ে রাখেনি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন