শনিবার, ৩০ জানুয়ারি, ২০২১

সুবর্ণা(১০০)

ট্রামের সিঁড়ি  বেয়ে সময় নামছে...
নির্দিষ্ট ছায়া পথ মরণের জলরেখা ছুঁয়ে যাচ্ছে,
 হৃদয় থেকে  আহেরী টোলার গঙ্গা স্রোতে ,

 সুবর্ণা অপেক্ষমান সেই ছেলেটা 
   তোমার লাল টিপ আর  চোখের কাজল রেখায়  ভাসতে চেয়েছিল আজীবনের ডিঙিতে ,,

ক্রমশ রাত নামছে এই  বুকের জঙ্গলে , দেবদারুর বনে গাড়ি এগিয়ে যায়  পেছনে ফেলে....  সূর্যের আলো পড়া ধানক্ষেত , আলতা পায়ের ছাপ ,কোজাগরী খুনসুটি  , জুতোর ফিতের গায়ে লেগে থাকা মিঠেল ছোঁয়া  ,

চটি জামা ছাড়া  ল্যাংটো লোকটা  বারবার  আঙুলের করে উদযাপনের দিন গোনে
ঘাসফড়িং এর খোঁজে মাঝে মাঝে শিশিরের মুকুট পড়া ঘাসে আতস কাঁচে চোখ ঘষে ।
 
কখন দিন -- কখন রাত --  এই মিশেল হাওয়ায় সে চিনতে পারে না তার সাধন সঙ্গীর মুখটা 
নিভন্ত সকালে শুধুই অতীতের দিন গোনা  ....
কারণ পৃথিবীর চোখে সে অদ্যপ্রান্ত শুধুমাত্র পাগলা আজ ।
.............(সুবর্ণা প্রিয় সমাপ্তি)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন