ঠোঁটে আত্মহত্যার সূত্র গেঁথে রেখেছি কারণ
মানুষের মিছিলে আজও ঠিকঠাক হাঁটতে শিখিনি ।
ঠোঁটে আত্মহত্যার সূত্র গেঁথে রাখি কারণ .... হাতের তেলোতে সুখকে ভিক্ষা করতে করতে
নিজ পায়ের ধুলোবালির নিলামে দাঁড় করাতে পারিনি ,
সে এখন নতুন করে বাঁচার যে ভাষা বলে আমি তার অদ্যপ্রান্ত কিছুই বুঝিনা .
অট্টহাসিতে ফেটে পড়ি শুধুমাত্র ,
মৃত শকুনের দলে মানুষ বাঁচাবে একথা যে প্রতারণার মোড়কে ঝলসানো উৎসব কে না বোঝে ?
যারা মাটির রঙ চেনেনা ...
যারা ফুটপাতের রোদে পোড়েনি..
যারা জীবনে কখনোই যুদ্ধই দেখলো না..
তারা আজ নাকি রাজতন্ত্রির নায়ক হতে চায় ,
রাস্তার পাশে দাঁড়িয়ে রোজ দেখি
মনুষ্যত্ব বিকোচ্ছে নুনের থেকেও কম দামে ,
গলির মোড়ে দাঁড়িয়ে শুনতে পাই
নিদারুণ আত্নহত্যা ও অপঘাত বেশ্যার বিছানায় সম্পর্ক মরছে চিৎকার করে ,
নিশ্বাস বন্ধ করে পাপ যোগার করতে হয় আজকাল
মানুষের বুকে সেঁটে দিতে অদৃশ্য রক্তের দাগ.,,
নিয়ম করে মুখোশ খুলে ডালে ভাতে পেট ভরানো
এখন ট্রেন্ড ,
মুখোমুখি মজলিসে বসে মাটি ভাগের মতো..
মানুষের আত্মার ভাগাভাগি হয়ে যায় অন্ধকার মুহূর্তের ভগ্নাংশে,,
শহর তখন ঘুমিয়ে শরীরে শরীর জড়িয়ে নিয়মিত সামাজিক সঙ্গমে ,
একটা মধ্যরাতের প্রেমের কবিতা.. তখন স্বপ্ন দেখে কবির কলমে
বুক ভরে একটা নতুন দিনের অপেক্ষা...কবির ভাবনায় , কবি চিরকাল ভাবনায় জীবন আঁকতে ভালোবাসে ,
আমি এত সব জেনেও ঠোঁটে আত্মহত্যার সূত্র গেঁথে রাখি নিয়মিত ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন