আমার আজকাল কুকুর হতে ইচ্ছে হয় ... অথচ
কথা ছিল পাখিদের মত আকাশ থেকে মাটি দেখার
আমি আজকাল। উদার হতে পারি না ,,সংকীর্ণ মন আমায় বেঁধে দেওয়া নদীর মত টানে ।
পৃথিবীর সবচেয়ে সত্য এবং মিথ্যে কথাটি নিয়ে আমি আজকাল শব্দ জব্দ খেলি নয়তো সাপ লুডো ।
আমার এই জাগরণের পর মাথার নিউরিনে শয়তান সত্বা তীব্র দহন গুঁজে দেয়,
.আমি ভুলে গেছি ভালোবাসা
ভুলে গেছি বৈধ্যব যন্ত্রনা কাঁটাতারে বাঁধা সমস্ত উপাখ্যান ....
ভুলে গেছি বুকে গাঁথা তির গুলোর ক্ষত
ভুলে গেছি ঠিকানা কাকে বলে ,
শয়তানি নেশায় মুখোশ পরে নাগরিক সভ্যতা
গায়ে জড়িয়ে
আমি সকাল থেকে রাত ভোর হেঁটে চলেছি একটা মৃত্যুর শহর দিয়ে কালের বুকে।
.শান্ত হতে আর চাই না বরং মহাকালের প্রলয় নাচনের ঘুঙুর পায়ে বাঁধে বুকের শ্মশানে
বুকের রক্তে বারুদ জ্বালিয়ে রক্ত শূন্য করতে ইচ্ছা করে আমার মতো একজন দ্বৈত স্বত্ত্বাকে ,
তারপর হিরোশিমা বিস্ফোরণ অপেক্ষায় দেহ আজ কয়েক সভ্যতা।
তিলোত্তমার পথে দাঁড়িয়ে একলা প্রতিটা চলন্ত দৃশ্য আমার এখন চেনা
ন্যাকা চিৎকার ন্যাকা প্রতিবাদ এর মুখোশ।
গুলো ছিঁড়ে একদিন এক শয়তান সভ্যতাকে উলিঙ্গ করে দেবে তোমদের সামনে
পৃথিবী প্রদক্ষিণ করে কোন লাভ নেই নিজের ভেতর ঘুরে দেখতে আমরা কেউ চাই না ...চাই না অন্তরের শুদ্ধিকরণ ,
ঝুটা রিস্তা ঝুটা দিখাবা কে পিছে কেমন যেন সকলে দিনান্তে ক্লান্ত ভিখিরি শুধু নাটকে বাঁচতে চাইছে
আসলে প্রত্যেকের ভেতর এক দিগন্ত জোড়া শ্মশানে ছাড়া কিছু নেই ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন