বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১

অর্কিড প্রেমিক


বিবাদের দখলে তোমার দুপুর গোড়ানো নিকোটিন কথোপকথন , ছেড়া ছেড়া শব্দের নালিশ , ছোট হয়ে আসা  শীত সোয়েটারের সাইজ ,
আর আমাদের  অক্ষত রাখা জন্য  স্পর্শ  যা স্নান হারানো ছিল আগে.... তাদের দেহ এখন  অক্ষরে ঝুলছে , 
জানি না কোথা থেকে দলে দলে একলা বাতাস এসে  ঝুলন্ত দেহ গুলো নাড়িয়ে দিয়ে যায় ,

দেহ গুলোর ছায়ায় যে অন্ধকার লেগে থাকে  সেখানেই ভাঙা ঘাতক চিহ্নরা বাসা বাঁধে .....

লাশ ঘরের সীমারেখায় অসুখের কাঁটা তার  
তাই আমাদের ঘুমের ভেতর দেশ কাল সবই এখন নিয়মমাফিক  ভাগাভাগি হয়ে গেছে , 

আমাদের দায়ভার কথোপকথনের বেশির ভাগ পথই এখন স্তব্ধতায়  কিংবা সৌজন্যে কেটে যায় ,।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন