বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১

ছায়া রেখা

. ছায়ারেখার সাথে দিনলিপি সেলাই করে ...  
বোতাম ঘরের চারটে ফুটোয় আটপৌরে একটা জীবন খুঁজছে মানুষ গুলো ,
  দিগন্তের  ঋণে একঝাঁক কালো রঙের বক উড়ে  জীবনের খুব কাছ  ছুঁয়ে থাকে মৃত্যুর আবহ নিয়ে ,
সেলাই মেশিনে অনবরত  ক্ষত গুলো সেলাই করার চেষ্টায়  একটা গোপন পচন কেউ দেখতে পায় না ।

ঘাড়ের কাছে মানুষের নাগপাশ হয়ে থাকা  মহাকাল সাপের ঘন নিঃশ্বাস পড়ছে প্রতি মুহূর্তে । গলা বেয়ে... সেখান থেকে বুকের কাছে গুঁড়ো গুঁড়ো অভিমানের মতো লুকোনো প্রন্থশালা খোঁজে 
হাপর লাগা যাপন গোপনে খানিকটা জিরিয়ে নিতে ... ,, কেউ কেউ শহরের রাস্তার জেব্রাক্রসিং  ডিঙিয়ে  হওয়া হওয়ায় হাতে হাত রাখে ক্ষণিক । 
ঠিক যেমন ইচ্ছা গাছ  বড় হয়, ... যেমন ঈগল মাথার কাছে পাকদণ্ডী পথের ছায়া ও একপ্রস্থ একলা দুপুর  একাকার করে যায় ইচ্ছে মত ...
 মানুষের জীবনে খানিকটা তেমনি   অশরীরী  গতিতে ধেয়ে আসে  খয়রী বহুবর্ণী প্রলয় । 
গঙ্গা নাম বদলে বয়ে যায় হারিয়ে ফেলা কথা নিয়ে... এ শহর থেকে অন্য শহরে তারওপরে আর এক শহর ......সমস্ত বন্ধনে থেকে মুক্ত মনা আকাশমুখী আত্মিক ছন্দে ,,


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন