বুধবার, ২০ জানুয়ারি, ২০২১

জীবনের গল্প

নিশ্চিত নৈশব্দে যাচ্ছে সমস্ত জাগতিক তরঙ্গ..
 মুহুর্মুহু চিৎকারে গলার স্বর ভঙ্গ  'ককরলেও...
জীবনের গল্পটা  যে বড় বেশি  কঠিন ... না বুঝে  
আত্মীয়তায়  বেঁধেছি তোমায়  ...!
 নির্বাক-ধূসর শূন্যতা রেখা ধরে  একটি প্রবাহ বইছিল  , সময়ের খেলা ছাড়া আর কিছুই নয় 
আমাকেই বারংবার শিখিয়ে গেলো অন্তর দহন  এক উচ্চমানের  শিল্প..!

জানিনা আর কতোটা ছাড় দিলে তবে মুক্তি  পাওয়া যায়..? 
সবাই ঘরে ফিরছে .সবাই , এই একলা নদীটা.. আমার জন্ম যে দিগন্তরেখা বরাবর সেটা জানে.; তাই মোহ দিয়ে বুকে সিঁধ কাটে ,

পৃথিবীর সবচাইতে সুন্দর দৃশ্য  কি ঠিক বলতে পারি না,  তবু  শুনেছি বিস্ময়কর আনন্দ নাকি প্রিয় মানুষের হাসি মুখ....
 নিজেকেই ষোলো আনায় 
বিক্রি করে দিলাম হৃদয়ে কাছে 

জানোই তো তুমি..
অঙ্কের হিসেবে আমি বরাবরই বড্ড কাঁচা...!


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন