এ কবিতা তোমার লেখা ....
হয়তো ওফেলিয়ার নিঃশব্দ আত্মহত্যার মত এই মৃত্যু ,
তুমি যে তার মৃত্যুর পর তাকে খুব কাছ থেকে কবিতা শোনাবে সে হয়তো জানত ,
তাই।মৃত্যুর আগে কফিনে রেখেছে ....একসাথে হেঁটে আসা পথের কয়েক মুঠো মাটির আলাপন , কিছু অসমাপ্ত চুম্বন , নাভিমুলের অঙ্গীকার পত্র , নানান মাপের পাথুরে আত্মীয়তা ,।
তারপর নিজের করতলে মৃত্যু দাগগুলো ফিরিয়ে দিয়েছে জোৎস্নার দিকে ,
সে জানতো তুমি আসবেই , তবে তার চোখে চোখ রাখতে নয় ,
...........কবরে শোয়ানো মৃত দেহটাকে শোনাবে বলেই এযাবৎ তোমার সমস্ত কবিতা লেখা ।
তোমার কাছে তার কিছু অব্যর্থ শব্দ রাখা আছে যা দিয়ে কিছু ঐতিহাসিক ছবি আঁকা যেতে পারে বলে তুমি জানিয়েছিলে ,
মৃত দেহটাকে তোমার যাবতীয় কবিতা শোনানোর পর ফিরে যাওয়ার আগে তার কফিনে ওই অব্যর্থ শব্দদের রেখে যেও ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন