বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১

স্বপ্নের সিম্ফোনি

ভোর রাতে স্বপ্ন দেখি আমার কফিন বাহক তুই 
কান্না লেখা চিরকুট  কফিনের পেরেকে পেরেকে গোঁজা।
তোর চোখে সময় হারানোর সিম্ফোনিতে সন্ধ্যে নেমে আসে ,
প্রশ্ন তুই সেদিন এর পরে কেমন থাকবি ...!
প্রশ্ন আমার মৃত্যুর বিচার্য তুই সেদিন সঠিক করতে পারবি তো ! 
ভোর রাতে স্বপ্ন দেখি রোদের বয়ানে তুই আমাকে চিঠি লিখছিস ,ছেড়া সোয়েটারের উষ্ণতা দিয়ে রিপু করে দিচ্ছিস  শব্দের সুতোয় ,

বোতাম ঘরের চারটে ফুটোয় আমায় বুকে আগলাতে চাইছিস ,
তবু খবর মাফিক এসব মিথ্যে  রূপকথা 
যেমন মিথ্যে রাজা রানী সোনার কাঠি রুপোর কাঠি .....যেমন মিথ্যে শহুরে প্রেমিক প্রেমিকার হাতে হাত রেখে হাঁটা সমস্ত প্রতিশ্রুতি ....
মাথার ভেতর এসব অবগাহনের পর শেষ স্বপ্নে সেগুন রঙের কফিন আর শেষ সাধন সঙ্গী শুভকামনায় তুই  ,
ভোর রাতে স্বপ্নে তুই আমার কফিন বাহক ...
ঘুম ভেঙে মনে প্রশ্ন এলো মৃত্যু  কি  দুবার হয় !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন