রবিবার, ১০ জানুয়ারি, ২০২১

ঋতু বদল



ঋতু বদল করে ফেলেছে  শহর নিজস্ব ছন্দে 
আলোয়ানে রাখা  নক্ষত্রের রাতে দীঘির  তীর ঘেঁষে হেঁটে চলেছে সময় অনন্তের নিঃশব্দের শব্দের খোঁজে ......।
    ঘন রাতের শহুরে শূন্যতা মেনে নিতে নিতে ..
চোরাবালিতে ডুবছে মানুষের স্বয়ংক্রিয়তা ,
আত্মিক  বর্ণে ও ভাষায়... তামাটে তর্জনীমুখে 
খিড়কি  ভাঁজ করে রেখেছে  কারণের সম্পর্ক গুলো বটের কোটরে ,
 প্রেমিকার আঁচলে  পৃথিবীর  মানচিত্রের মতো
কবি অচেনা পরিখা  আঁকে নিজস্ব আঙ্গিকে..........
 দহনে মেঘ আসে বৃষ্টির অনেক আগে। 
গাঢ় কমলা চিতার পাশে সংলাপ লিখছে ঝাপসা শরীরগুলো,
ছায়া জন্মানো বিকেলের কাছে। জীবাশ্ম ভেসে আসে অলস ও অবসন্ন নদীর স্রোতে... অপ্রাসঙ্গিক নিরাময়তায়... খুঁজে চলে চেনা মুখ,
অচেনা নক্ষত্রে আর্তনাদ লিখে রাখার মতো গোপন বেজন্মা  জন্মপরিচয়... মারাত্মক তরঙ্গে ভাসিয়ে দিই আমরা সকলেই। চিতাকাঠের উত্তাপ শুষে নেয়  দেহজ সংলাপ ,
 ঋতু বদলে শহরের পথ ঘটে সম্পর্ক গুলো হাত বদল হয়ে দেখে প্রতিটা বাতিস্তম্ভ অথচ প্রতিবাদী হতে পারে না স্বৈরাচারীতার বিরুদ্ধে ।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন