রবিবার, ১০ জানুয়ারি, ২০২১

শহরের উপকথা

ঝাঁ চক চকে  রাজপথের  বাতিস্তম্ভ থেকে ছড়িয়ে 
পড়া নির্যাস  বদলে যায় অভিমানের  চিঠির অক্ষর দের মতো .... টুকরো কাগজের পাশে সরষে ক্ষেতের হাত ছানি ... ,
পিঠে রাখা অদৃশ্য হাতের মত ,,ঈশানি  বিপদগামী মেঘ  লেগে থাকা বাড়ির ছাদ, গড়ের মাঠ ,রাজভবন . আরও কতো কী আমি পেরিয়ে চলেছি।
 মৃত্যুর  হাত ধরে হাঁটছি নিজস্ব গোলার্ধের ব্যাস পথে। 
বিবর্ণ অন্ধকার দের  কোনো একদিন ঝরে পড়ার কথা মাথার নিউরোন বেয়ে । 
খরিসের হিস হিস  আগুন অশ্লেষাপ্রহর জুড়ে পাহারায় রাখে আত্মাটাকে ,। স্রোতের আড়ালে আমি তাকে নিয়ে চলেছি... নিঃশ্বাস এর সিঁড়ি বেয়ে উঠছি আর নামছি হারিয়ে ফেলা মানুষটার খোঁজে।  বর্শার ফলায়  অস্থির এক অনুভূতি রাত্পাখির ডাকের সাথে  নৈঃশব্দ্যের শব্দ মিশে যায় সে এসব কখনো জানতে চায় না ,, 
তার মাথায়  কয়েক হাজার দুয়ারী  আর কয়েকশো খিড়কি সময়ে সময়ে দৃশ্যত হয় ... মেঘ নেমে আসা কলমে তখন   মৃত্যুসংবাদ ছাড়া কিছুই লেখা যায় না , সাদা পাতায় , 
এ শহর এমন সাক্ষী হয়েও চুপচাপ দীর্ঘায়ুর পথে এগিয়ে যায় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন