অন্ধকারে ডুবতে ডুবতে মন নিভে এসেছে, ক্ষত যখন রংদানি রক্তই যখন একমাত্র রং ক্যানভাসে জীবনের উৎসব আর শোক আলাদা করে আঁকতে পারি না ,
আয়নার দিকে তাকিয়ে দেখি নিজের মৃত প্রতিফলন আমার দিকে অদ্ভুত বিস্ময়ে তাকিয়ে রয়েছে ।
সময়ের প্রশ্রয়ে আর আশ্চর্য আস্থায় রূপকথার তাসের ঘর সাজানো অভ্যাসে অহেতুক নেশাতুর
হয়েছি সারা বসন্তে , .......কেননা জন্মাবধি অবহেলায় অভ্যস্ত মেয়েটা কাছে এমন রোমন্থন প্রচ্ছদ সুদূর কল্পনাতেও অপ্রত্যাশিত ছিল ।
মেঘ পুঞ্জ থেকে সন্ধ্যে নামছে এবার পুরোনো খোলস খুঁজছি ....ধ্বংসের ঝাপটার মুখে উড়িয়ে দিলাম আমার সাজানো রূপকথা ব্যর্থ উপন্যাসের পাতাগুলো .....
সমস্ত ইচ্ছে আমার একান্ত কফিনে রেখে এবার ধ্বংসের আগুনে পুড়িয়ে দাও আমার মানুষ হওয়ার যাবতীয় অহংকার ,
যে পাপ কোনো এক দগদগে চৈত্রের দুপুরে বসন্ত কে বন্দী করার বাসনা রেখেছিল আজ সব আহুতি হয়ে উঠুক ধংসের আগুনে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন