এখন আমি বাড়ি ফেরার পথে খুঁজিনা ,
অফিস থেকে সোজা হারিয়ে যাওয়ার কয়েকটা গোপন চত্ত্বরে চলে যাই ,
......যেখানে সাদা হওয়া ছুরির ধার কাটিয়ে ফুটিয়ে তোলা বিষণ্ন নির্জনতা ,
যেখানে শোকের কান্না থাকে ধারা বিহীন ........ ,
আমায় কে যেন বলে ছিল মানুষের স্মৃতি ফিলামেন্ট দিয়ে তৈরী অন্ধকার ছুঁলে নাকি আলো ফুঁটে উঠে আস্তে আস্তে , আমি চিরকাল বোকাসোকা মানুষ হিসেবে অহংকার বোধ করি,,
এমন জটিল গবেষণা বুঝতে পারি না কিংবা স্বাদ পাইনা ... ,,
এসব বুদ্ধিজীবী আলোচনা আজকাল রান্নাঘর থেকে ফুটপাত রাজপথ হয়ে কফিহাউস সব জায়গায় ছিটিয়ে থাকে ,
আমার স্বস্তি হারানো অভ্যেস এমন জটিলতায় ,
সামান্য স্বস্তির জন্যেই আমি আর বাড়ি ফেরার
পথ খুঁজি না ......খুঁজে নিই যে কোনো হারিয়ে যাওয়া চত্ত্বর ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন