সোমবার, ৪ জানুয়ারি, ২০২১

প্রবাহ কথা

প্রবাহের  কথা লিখতে গিয়ে  দেখলাম নিজস্ব একলাঘর ছাড়া কিছুই নেই 
বারংবার  ভাঙতে ভাঙতে নদীতে মিশে যাচ্ছে পরিচয় হীনতায়,
আমার মত কেউ  জলের ফেনায়
বদ্ধঘরে  মৌনমনা আনজান গোপনীয়তা মাত্র ।
তার হারানো  অভিযানের মিছিলে একলা আমি ও আমার ছায়া 

সব নদীর  পার জানে একটা ভাঙনের পরে বিষণ্ণ ঠান্ডা রক্তের স্রোত  আসে ধমনীর পথে ,
কুয়াশায় মিশে যায় নতুন প্রেমিকযুগল  মন ,,
সাঁকো থেকে নিচে দেখলে বোঝা  যায়
 বুুক ভাঙা নদী স্পষ্ট বিছিয়ে দেয় যন্ত্রনা , আমি নেমে আসি সমস্ত সিঁড়ি পার করে 
নদীর বুকে মাথা রাখি আমি, 
 বহুদূরে আমার সাজানো শূন্যতাঘর অশনি সংকেতে দুলে ওঠে প্রায়শই , 
 গা ঘেঁষে গভীর অরণ্য চলে গেছে নানান
প্রলোভন পথ ,
আরো  দূর থেকে
  দূরে আলো সরে যায় এবার,,  
আমি তার অপেক্ষায় আরো একটা সকাল হাতড়ে বেড়াতে বেড়াতে তার দেওয়া দুঃখ গুলো বেশি করে খুঁজে পাই ,,, 
ঘুম আসে না ......ঘুম আসে না .........।
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন