সম্পর্ক গুলো এখন কেবল মাত্র দেহ আর দেহ গুলো মর্গের খোপে থরে থরে রাখা
কিছু কিছু গভীর অসুখ সারাজীবন ভেঙে চুরমার করে দেয় শব্দ হীন হয়ে , অমাবস্যা উপশম
খোঁজে বেঁচে থাকা চরিত্র গুলো যারা নাভি পুড়তে থাকা গন্ধ নিতে নিতে অভ্যস্ত এখন ,
নাগরিক যতি চিহ্ন ছিড়ে যায় সেই মৃত্যু গন্ধ
প্রবল হলেই ,
পৃথিবীটা ছোট হতে হতে যখন হাতের মুঠোয় তখন সম্পর্ক গুলো মাইলস্টোন মেপে গুটি গুটি পায়ে দুরত্ব এঁকে ফেলে ,
আকাশের গায়ে শব্দের জাগলিং করে জোকার হতে পারে না হেডলেশ মনস্টার যারা ,
অথচ যে ভাবে অসুখ ছড়াচ্ছে সম্পর্ক গুলোর মাঝে বেঁচে থেকে পাশ পাশি থাকা প্রায় অসম্ভব ,
ভেবে দেখ আগামীতে প্রতিটা সম্পর্ক মুছে গিয়ে দেহ গুলো মর্গে ট্রেতে কেবল থরে থরে রাখা ,
আর আকাশের গায়ে তারা দের পাশে অজস্র শব্দ জব্দের খোপ খোপ ঘরে কিছু মুসাফিরের কিসসা
বন্দি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন