শুক্রবার, ১ জানুয়ারি, ২০২১

শেষপর্ব

 কানে আসে কিছু সংলাপ  বুঝি  প্রেম কখনও গাছ  কখনও পাথর ......
বাউল বলে দোষ কারো নয় না মনের না জনের ...

তবু চাঁদ গড়িয়ে নামে রাতের বুকে.... ভাবতে পারো কান্না নয় শিশির ফোঁটা ,
জন্ম নেবো জেনো আবার ....আবার তুমি দুঃখ নাম রেখো ,তখন নাহয় নতুন করে লিখো বাকি থাকা  কিসসা .....,,
ঠোঁট পুড়ে যাওয়া  নিকোটিন শোক আর অযুত রাতের ঘুম  নিয়ে আমি এখন মাটির দু হাত নীচে ,,
চাঁদ নামুক ইচ্ছে মতন , প্রেমিক  খুঁজুক নতুন মন ইচ্ছে মতন , কবিতায় আসুক ইচ্ছে মত নীরা ,বনলতা , কিংবা বেনামি কেউ  , মন পুড়বে না আর , ভিজবে না  বিন বর্ষাত মে দীপ্তি ফারুক ,
মনের এবার  নির্বাসন ........
দূরত্বে বয়ান থাক তোমার জাতিস্বর মনে 
বিদায়  এবার ........
দেখা হবে আবার যদি জন্ম বলে কিছু থাকে ।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন