আমরা যারা কখনো সন্ধ্যে গুলোর যত্ন করতে পারিনি ....তুমুল বৃষ্টির পর তাদের বাড়ির খুব কাছেই সাবধানী ফেরার রাস্তা রাখতে হয়েছে চিরকাল ,
ভুবন ডাঙ্গার মাঠের মত প্রাণ বাতাস বাড়ির পাশে ছিল না কারণ ,প্রতি রাতে সেখানে সম্পর্ক পুড়ে যাওয়া আঁশটে গন্ধ বাতাসে ভর করতো ,
আর কবির অসুখে সে বাতাস ছড়াতো ক্রমবর্ধমান ক্রমিক সংখ্যা ....,।
কারা যেন জেহাদ করে নগরের সমস্ত রাস্তা একদিন অন্ধ করে দিতে চেয়েছিল ! ওরা চিরকাল চেয়ে এসেছে অন্ধ রাস্তা যেন আগন্তুকে পথ না বলে দিতে পারে ।
ক্রমশ অবহেলায় রাখা সন্ধ্যে গুলো প্রেতাত্মার মত মাটি ও মাংসের মানুষ গুলোর দুয়ারে অগুনিত নিষেধ এঁকে রেখে গেল ,, সেদিনের পর থেকে কবির বুকের শব্দে শুধুই নাব্যতার প্রবাহে লালনের ফুরিয়ে আসা সুর বাসা বাঁধলো ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন