বলে না ,কানাকানি ফিসফাস বাতাসে ওড়ে ,.... মোড়ের মাথায় ধোপানির ছেলেটা শীত চড়ুইভাতি গেছিলো সে বছর ..... বছর এর পর বছর শীত আসে যায় ছেলেটিকে কেউ ফিরতে দেখেনি আজও । ছত্রিশের প্রেমিক তার তরুণী প্রেমিকাকে বলেছিল রোজ বারান্দায় দাঁড়িও আসা যাওয়ার পথে একবার আমাদের দেখা হওয়া জরুরি ,মেয়েটি হাতে গোলাপ নিয়ে অপেক্ষা করতে করতে গোলাপের রঙে মরচে ধরে গেছে যুবকটি সে রাস্তায় ফেরেনি কখনো ,
যুদ্ধে যাওয়া সৈনিক তার সাত বছরের সন্তান কে বলে বেরিয়েছিল বড় দিনের ছুটি কাটবো একসাথে .....সাত বছর এখন একুশে পা দিয়েও প্রত্যেক বড় দিনে অপেক্ষা করে বাবা ফিরবে ......! অপেক্ষা শেষ হয় না ।
কখনও কোনো সকালে ছদ্মবেশী অপেক্ষার শহরে আমিও সামিল হয়েছি .....সন্ধ্যে নামলেও অপেক্ষা ফুরোয়নি , এ শহরে
দশ দিক কেটে নতুন পথ বার করলেও অপেক্ষা ফুরোনো কারো ,
অতীত থেকে আগামী কেবল অপেক্ষার জাতিস্মর
হাজার হাজার , পথ আর পথিক বদলায় অপেক্ষা নয় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন