আর একটু জল মিশিয়ে দাও ,
তারপর নিজেই নিজের ভয় গুছিয়ে দরজায় দাও খিল ,
কখনো মেঘ কখনো রোদের বয়ানে লিখে ফেল আমিই নাকি দূরত্বের মাইল ফলক পুঁতছি প্রহর জুড়ে .... পাহাড় থেকে ঠেলে ফেলছি অবহেলায় সাধন সঙ্গী ,,
...এও কি সত্যি মানতে হবে শীতল ষষ্ঠী রোদকে করবে অবহেলা,
মনের মত চোখও জানে সত্যি
ডানা বিহীন শোকের ছায়া মাথার ওপর ....
মন কেমনের পরে আর কি থাকে হৃদয়ের দফতরে .....বুঝতে যদি নিদেন টুকু দরজা না হোক চিলেকোঠার জানলা টুকু রাখতে খোলা ,
নালিশ বিহীন মন বলে শুধুই দিলে অবজ্ঞা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন