শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১

পরিহাস

প্রতিটা  সূর্য ভোরে 'একাকিত্ব' ব্যধির মতো 
আমি তোমার  ঠোঁটে ঠোঁট রেখে অভিশাপ রেখে  যাই,
 তাই তুমি কালের আবর্তে হারিয়ে যাও  নিজস্ব বৃত্ত এর ভেতর,
প্রজাপতি  আসে নিজস্ব নিয়মে বার্ষিক ফুলের গন্ধ বর্ন দেখে তার পর মেঘ মেদুরে বেড়ে ওঠে সঙ্গমের 
ভয়ানক ইচ্ছা .....
অথচ তুমিতো ঘুমন্ত   অভিমানী নকশীকাঁথার মায়াবী ভাঁজে চিরকাল কান্না লুকোতে ভালোবাসো,
শুভ' অশুভ  যাকিছু  পড়ে থাকে তোমার ফেলে আসা পথের ধুলোয় ,
তোমাকে মুখোমুখি রেখে বহুবার পাশার গুটি ফেলে চাল শিখিয়েছি পার্থ .....বুঝিয়েছি,
না চাইতেই বহু  পাওনা গুলো  বুক পকেটে জমা।হলে.....
এক জীবনে বেঁচে থাকার নির্যাস  বড় একঘেয়ে  লাগে স্বাদকরকে ".....
আমার কথাই ভাবো আমি তো 
তোমার সাথে দূর্বাঘাসের চাদরে শুয়ে 
এক  সুন্দর পৃথিবীর কথা জেনেছিলাম 
বেমালুম ভুলে গেছিলাম তোমার  স্পন্দনের 
রিদম যেকোনো সময় তুমি বদলে ফেলতেই পারো .....,, বুঝিনি 
এ যুগে একটাই শুধু হিসেব পার্থ
একটাই হিসেব.. .... নিজেকে সময়ের চেয়ে আগে বদলে ফেলা ....,,,

এযুগে বুদ্ধ পরিহাস .......
এ যুগে বিবেকানন্দ পরিহাস....
এ যুগে নেতাজি সুভাষ পরিহাস ....
এযুগে রাজানেতা ....রাজনীতি পরিহাস
এ যুগে বিশ্বাস পরিহাস..... 
এ যুগে ভালোবাসা  পরিহাস ......
এ যুগে বাঁচতে চাওয়া পরিহাস .।









কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন