বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১

তুই ছাড়া তোর শহর

তোর শহরে এলেই সোয়েটার শীতএর তোর কথা মনে পড়ে ,
 অথচ তুই কবেই সরতে সরতে 
মনের চোখের নাগালের বাইরে চলে গেছিস  ,

একলা দুপুর কাজের ফাঁকে অবসর সবই ঠিক কেটে যায় ....শুধু মাঝে মাঝে  আচমকা মনের মাঝে নিয়মহীন অন্ধকার ঘনিয়ে  বর্ষা আসে ,

অথচ পোশাকের নীচে সমস্ত আবহাওয়ার রদবদল ঢাকা রেখে আমি তোর শহরে, বন্দরে, নদীর কিনারে, হাসি মুখে হেঁটে যাই  ....
শরৎ বাবু বলে,গেছেন স্বেচ্ছায় মেনে নেওয়া দহনকে ঐশ্বর্যর মতোই ভোগ করতে ভালো লাগে ,
আমিও সে কথার অন্যথা করিনি ....
তুই হয়তো বুঝেও চুপ থাকিস .....কারণ তুইও মানিস মৃত্যু ছাড়া মানুষের একান্ত নিজের কেউ হয় না  কখনও ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন