শুক্রবার, ৮ জানুয়ারি, ২০২১

বটের ঝুরি

মেয়েটির চোখের নীচে বটের  ঝুরি  ও শব্দ মহলের গুঁড়ো গুঁড়ো অবশিষ্ট 
পায়ের মলে  জড়িয়ে পড়ে আছে কোনো এক চন্ডীদাসী চর্যা পদের   দুরবদ্ধ কথন,

বটের বাকল অজস্র ভুলের মত প্রদাহের চিহ্ন ।

ভালোবাসার গাছ ঠিক কখন মরে জানা নেই ,

মাটির দুফুট নীচে যখন শেকড়ের সঙ্গমে প্রেম থাকে মেয়েটির শরীর তখনো ভীষন ঠান্ডা ,

পাতা কাঁপা উত্তেজনায় এ শহরে প্রেম আর নেই 

সম্পর্ক বজায় রাখতে প্রত্যেকেই এখন রক্তবমি 

অসুখে  অভ্যস্ত ।

মেয়েটি স্পর্শ চেয়েছিল  অথচ আগুনে কুঁকড়ে যেতে হল মেয়েটিকে ,।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন