শনিবার, ৩০ জানুয়ারি, ২০২১

কবি

আমি অনেকদিন অবধি ভাবতাম তুমি একজন কবি , নিশ্চুপ পাহাড়ের দেশে বসে আকাশ দেখা একজন কবি ,যার গালে গড়িয়ে নামা শিশির মোছানোর জন্য কেউ বরাদ্দ ছিল না ,
 যার শরীর জুড়ে নক্ষত্র মন্ডলী থেকে অজস্র টুকরো টুকরো শব্দ বেয়ে পড়ছে ....,
 আমি অনেক দিন অবধি ভাবতাম তুমি একজন কবি .................
সাদা পাতায় তোমায় যখনই পেয়েছি তুমি লাভার মত অনর্গল গড়িয়ে গেছো কখনো , আবার কখনো সমুদ্রের গভীরে 
লাল নীল শৈলজর মাঝে স্তব্ধতার মত স্থির ,

সুতোর রিলে পুঞ্জীভূত সময় টেনে খুলে খুলে তোমার অন্তর মহলের  ঠিকানা পাইনি খুঁজে  , 

আমি অনেক দিন অবধি  ভাবতাম তুমি কেবল একজন কবি ,..... অথচ তোমার মাধ্যাকর্ষণ না মানার ক্ষমতা  ,অসীম কে তুচ্ছ করার ক্ষমতা সমস্ত প্রেমাস্পদ থেকে মোহ হীন হওয়ার ক্ষমতা  আমার সমীকরণ বদলাতে বাধ্য করেছে .......,
.........আমি অনেক দিন অবধি ভাবতাম তুমি একজন অদ্যপ্রান্ত  নিপাট কবি ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন