ফিকে হয়ে আসা প্রেমিকের মুখ বহুদূর শীত পথ
বেঁকে ফিরতে চায় ক্লান্ত কুয়াশা চিরে ,
হাঁটু গেড়ে বসে থাকা বিষাদ আসলে কালজাদুর মায়া ,,
নিমতিতা ভালোবাসা তবু তার পিছুটান পিঞ্চসুরের
অবগাহন সাধে সকাল সাঁঝে বেখবরী হয়ে ,
দেহ মন প্রেমিকের স্পর্শ হারায় মিথ্যে অধিকারের
মন ভোলানো খেলা চিনে ,
ফাল্গুন চৈত্র আসুক বার বার মিথের জন্ম প্রবাদের
মত,
শুধু মৃত্যু যেন কোনো ভালোবাসার অপেক্ষায় না দাঁড়িয়ে থাকে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন