বহুবার এই শব্দটার গভীরে মাথা গুঁজে দেখেছি
রেশায় রেশায় বিশ্বাসী সম্পর্কের বুনন যতই নিরেট হোক..... খুলে গেছে গড়িয়ে যাওয়া উল সুতোর মতই,
যারা বিশ্বাসী হতে এসেছিল তারা মুখ নামিয়ে ফিরেছে জেরুজালেম থেকে আর কখনো মুখোমুখি হয়নি দিনের আলোয় যিশুর সামনে, ,
যারা বিশ্বাস করতে এসেছিল তাদের এক একজন কে ক্রুস বিদ্ধ করা হয়েছে এই গ্রহের আজস্র জেরুজালেমে ,
হিসেবে দেখা গেছে সহজে বিশ্বাস যারা করে তাদের থেকে নিযুত গুন বিশ্বাসী হয়ে আসাদের জন্ম বেশি,
তবুও বিশ্বাস নড়ে না গাছের মত পাথরের পাহাড়ের মত স্থানুবৎ থেকে যায়,, ক্রুস কাঠ ফুরিয়ে যায়.... হাঁপ ধরে বিশ্বাসী হয়ে আসা চরিত্র দের জেরুজালেম বাড়ে এ পৃথিবীতে ,
বিশ্বাস শব্দটা ওজন বিহীন হতে থাকে,
বিশ্বাস করে যারা তারা অনন্তকাল ক্রুস-বিদ্ধ
হয়েও হাসতে থাকে........
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন