খোঁজ করে ,
প্রশ্রয় পেলেই মন পালে হওয়া লাগিয়ে বেহাত হতে থাকে ,
প্রশ্রয় পেলেই ইচ্ছা গুলো অপেক্ষা শিখতে চায় ,
প্রশ্রয় পেলেই ঘুমের মাঝে স্বপ্ন দাখিল ,
প্রশ্রয় পেলেই তিনবার করে পেটে ক্ষিদের জন্ম হয়,
প্রশ্রয়ে সংরক্ষণ হয় আগামীর তারিখগুলো ,
প্রশ্রয়ে যে মেদ বাড়ে সে খবর কার না জানা ,
প্রশ্রয়ে জানলায় আসে আলটুসী রোদ ....প্রেম মেখে নেয় খানিক আদর ,
প্রশ্রয়ে তুমি হাতড়ে বেড়াও বাড়তি সোহাগ,
প্রশ্রয়ে বালিশ জড়িয়ে প্রেমিকার ওম ,
প্রশ্রয়ে সব লাগাম ছাড়া, বাঁধন হারা .....
প্রশ্রয়ে সে পাগল হওয়া ,
..............বুকের ওপর সাদা পাতায় লাল কালিতে
সাবধান সব ,
প্রশ্রয় যেন প্রশ্রয় না পায় ......থাকতে হবে নিয়মিত ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন