জীবন কান্নার শব্দ পার করে.... এক এক পর্বের মধ্যে দিয়ে,,
জীবন পথে যেতে যেতে একদিন হাওয়া আর বাতাসের সুক্ষ সেতুর সমান্তরাল ব্যাবধান বুঝে নেয়। একদিন দ্বন্ধ ও দ্বিধা র ব্যবধানে ফাঁকা জমি চিনে ফেলে । আশ্রয় আর প্রশ্রয়ের তফাৎ খুঁজে নেয়। কথা বলা আয়নার মুখোমুখি দাঁড়িয়ে নিজের কথা জিগ্যেস করলে সবটুকু সত্যি নির্যাস চেহারায় ধরা পরে ,
মুখ ও মুখোশের মাঝে সাদৃশ্যগুলো এত বেশি
পার্থক্য খুঁজতে সূর্যের নীচে আতস কাচ রাখতে হয় । রিপুর মাঝে আটকে থাকা আশ্চর্যসব বন্ধনী আসলে দুটো সময়কে বেঁধে রাখে। জুড়ে রাখে অসুখ আর সুখ। বন্ধনীর মাঝে বাতাস ঘর থাকে । আকাশমুখী জানলা সেখানে সবসময় মুক্ত।
মানুষের জীবন আসলে তো অতলঅনন্ত। জিভের স্বাদ কোরকে তুলে রাখা ঋণ আশ্রয়ের বুক খুঁজে নেয় । যা গড়তে গড়তে ভাঙে, ভাঙতে ভাঙতে গড়া হয় অচেনা তরঙ্গে।
পা ডুবিয়ে বসে থাকে মন নিশ্চিন্তে অপেক্ষার প্রহরে । আত্মিকতা খুঁজে পেতে টিলার ওপর যেতে হয় সাগর এর খোঁজ করতে ,
আছড়ে পড়া ঢেউ নোনাজলের গল্পে এক চিরকাল, বুকের ওপর নাবিক নৌকা চালায় নির্বিকার জীবনের চর্যাপদ বিছিয়ে ।
বন্ধনের দিকেই ঝুঁকে পড়া চিরকাল ক্ষমার অভ্যাস শেষমেশ,,।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন