স্বপ্ন এঁকে চলেছো ,
বহুদিন তুমি জেল খানার ভেতর কেবল তান্ত্রিক
অপভ্রংশর অশুদ্ধ তত্ব ধারণ করে চলেছ,
নারীর যোনির উপান্তে এসে রক্ত আর লালা মুছতে মুছতে কোন এক কামার শালায় ভেঙে গুঁড়িয়ে দিচ্ছ সামাজিক চতুর্থ বন্ধনী ,
বন ঝাউ এর সাথে যৌণ মিলনে চিরন্তন শ্যামা তুমি কখনো পাওনি ,
তাই অপভ্রংশ কে স্বভাবতই মনে করেছ ,
তোমার দর্শন কেবল তোমার আগলে রাখা ঘরের আঁধার টুকু , ,,
সেটাও যে জেলখানা বই কিছু নয় একথা মানবে কবে? .....
জীবন সামান্য বৃত্তে আগলে নিঃসর্গময় যাপন করে
চলেছো,,.... সাদা পাতায় মাকড়সার মত শব্দের সিঁড়ি ভাঙার চেষ্টায় পৃথিবী ভাঙচুর করছো বারংবার....,
প্রতিবার সে পৃথিবী গড়ন আলাদা ,প্রতিবার সাধন সঙ্গিনী আলাদা .....হাওড়ের জলের থেকেও তোমার মনের খরস্রোতা বহতা ।সেই বহতায় অজস্র হৃদয়ের রক্তক্ষরণ ,
গোঁসাই স্বপ্ন আঁকা মামুলি ব্যাপার নয় ....সেকথা মাকড়সাও জানে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন