বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১

নতুন ফিকির

কোনো এক ফিকির পথ বাঁক বদলায় 
চলতি হওয়ার মিছিলে আমি দল ভাঙা লোক
কিংবা দলিত বিষকন্যা ,
দৃশ্য কেটে আনা নিজস্ব অতীত পাতা ঝরার মত জড়ো হয়  ঈশ্বর নিঃস্ব তরোলহীন কাঁচের পুরান এগিয়ে দিয়ে ফিরে জয় নিঃস্বর্গে উদ্দেশ্যে,  .....ভোর রাতে স্বপ্নে বাউলের দলে হেঁটে যায়  চেনা  সে জন কবিও থাকে সে পথে ,
তার নিঃসঙ্গতার পিছু নিয়ে মনের কাঁচা পথ ধরে 
শব্দের গোপন চিরাগ ছুঁয়ে ফেলি ,
অথচ শব্দ তো মায়া জাল তাই ভালোবাসার কোনো কথায় কোনো ভূমিকা রাখতে চাই নি ঠোঁটে । 
আশ্রয় পাওয়ার নেশা একটা অসুখ সে সব সময় 
ছায়ার দিকে ছোট ,, 
অথচ নতুন ফিকির রাস্তা যখন বাঁক নেয়  ছিঁড়ে ছিঁড়ে যায় দুটো মন ....
ছিঁড়ে যায় ভালোবাসার সব অক্ষর ,
এক মনে কুড়িয়ে রাখা থাকে কাঠ ....
অন্য এক একটা মনে তখন সে ভেসে যায় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন