শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১

জখম হ্যায় ফিরভি

আত্মহননের  ডাক নাম ছাড়া কোনো নাম নেই ,

ব্যাথাও যে খোঁজে উদযাপন এর আড়াল তাই
বুকের শোক চুরি করেছে নিয়ন আলোর রোশনাই,

আমাদের কথার ফাঁকে অযথা মেঘ নেমে আসে 
শব্দরা ভিজে গেল ঠোঁটের সেলাই পোক্ত হয় ....

 অজানা প্রচ্ছদে আমার ভেতর দিনের পর দিন জাগে অধম এক ভিখারী , আকাশ পথে উড়ন্ত ঈগলের এসে নিয়ে যায় আমার সামান্য ছাউনি ,
দূরত্বের মিছিলে আধ ভাঙা চাঁদ  খিল্লি ওড়ায় ,
বছরে বার চারেক বন্ধু মেহেরজন  আড্ডা থাকুক মেহেরবান ,
তোমার কাছে আমিই কেবল বেকুব চাদরে সারা জীবন গোপন জখম .....,

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন