বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১

জিন্দেগী গলে লাগা লে

সামনে সময়ে সময়ে আছড়ে পড়া সমদ্র টা আমার চেনা ....সাথে পাশাপাশি চেরাপুঞ্জি অঞ্চল টাও
আমার সহবাসে বারংবার ফিরে আসে 
গোপন মুহূর্তের অজস্র 
প্রতীকি   সংকেতে আমরা একসাথে  
শূন্যদশকের চাঁদের নীচে লুকিয়ে রাখে ... গভীরে... আরো গভীরে  
অগুণিত ছিদ্রের আশ্চর্য জানালায় শব্দরা অপেক্ষায় থাকে ..... নিঃস্ব 
চৈত্রের দুপুর  অথবা সন্ধ্যেবেলায়
ফোঁটা ফোঁটা বৃষ্টিতে সন্ধ্যা বাতি শিখায় বেশ খানিকটা সোহাগ লেগে থাকে উঁচু হয়ে আকাশের কাছে ......ছিপছিপে আগুনের বেশে।

নিজস্ব দহনের ভার গ্রহণ করেছ ভেবে
    শব্দহীন  হই কখনো কখনো ,,
হাড়ের মজ্জায়  রঙিন এক রোদ ... আমাদের অন্তর দহন ঘটায় ,
পোড়া কাব্য চাদরে  বালিশে... উত্তরের বারান্দার কার্নিশে জোৎস্নাহত হতে চেয়ে পন্নে বদল লেতি হ্যায় ...  অজস্র ভ্রান্তির কথা বলি সঙ্গম শেষে বুকে বুক রেখে কান্না মুছে রাখি অস্তিনে, , 

 নিঃশ্বাস ফুরোনোর আগে জুতোর ফিতে বাঁধতে বাঁধতে কিছুটা বাড়তি স্নেহ বেঁধে রাখি আগামী স্পর্শ হীন দিনগুলোর জন্যে ।

দিন শেষে  নুড়িপথ বেয়ে
ছায়া ও অন্তরাল যা আমার নয়
তা পাওয়ার আনন্দে সে   বিভোর হয়ে থাকে

অধিবাসে সারাংশ উচ্চারিত হয়  পরবর্তী সারাদিন ধরে। 
 সমিধস্পর্শে ধোঁয়া ভেসে ওঠে জীবন হাসতে হাসতে লুটিয়ে পড়ে রবির গানে কবির কলমে । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন