ছিটকে আসে চোখে ভেতর .......
এমন সময় দেহজ আবরণ গুলো একে একে নিজেদের খুলে শূন্য সিলিঙে সোহাগ হাতড়ে বেড়ায় ,
পুনরায় দেহ উৎসব মেখে উদযাপন চায় ,
সারা শরীরে অজস্র যোতিচিহ্ন তুলে রাখা আদরে আদরে ,
সমস্ত দূরত্ব ভেঙে এসো একদিন নিঃশব্দের সংবাদ হয়ে ,
ভালোবাসা মামুলি ব্যাপার নয় .......
যথার্থ মূল্য নিজেকেই ঠিক করতে হয় ,
চার হাতের মুঠো খুলে দেবতা হতেই হবে ভালোবাসলে .......
ভালোবাসা মামুলি ব্যাপার নয় ........
একটি দূরত্বের পর অন্তর্বর্তী মিনার মাথা নিচু করে ফেলে ..... নিজেদের কাঁচের এক্তিয়ারে চির ধরে ঝাপসা হয় .....,
যদিও এসব কথার কোনো বিশ্বাসযোগ্য নথিপত্র বা বিশ্রামাগার কোনোকালেই নেই ,
তবু একটা দম বন্ধ বুকে জোনাকি নিভিয়ে ফেলে নিজেকে .......ভালোবাসা মামুলি ব্যাপার নয় হে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন