শুক্রবার, ২ এপ্রিল, ২০২১

কালো মেয়েটার কথা



এখনও সেসব বিকেল বেলার ছেড়া ছেড়া বিচ্ছেদের হওয়া ভালো লাগে  কালো মেয়েটার

....................... দূর মাঠে একা  গাছটার তলায় এখনো মাঝে মাঝে গিয়ে দাঁড়ায় প্রথম তারার আলোটা মেখে নেবো বলে ।
আজ কেবল
চাকার ফাঁকে পিশে যায়  বর্ণমালা 
..তাই আর তেমন টান অনুভব করে না বুকের তারে  ।
মন খারাপ হলে স্মৃতি কে  একপাশে দাঁড় করিয়ে দ্রুত হাঁটে  সময়ের আগে ,

ছায়ার নীচে দাঁড়িয়ে থাকা প্রতিটা ধুকপুক এখন বেওয়ারিস  
.................... ফিরে চায় না কখনও কোনো ঘর ,
চামড়ার আদল বদলে যায়  আঁকিবুঁকি সাঁকোর আড়ালে রাখা থাকে জীবনের কিছু 
গোপন পায়ের ছাপ,
.বিয়োগফলের টুকরো হয়ে  ইচ্ছামতির স্বপ্ন
........................ জিভে ছড়িয়ে পড়ে টানাপোড়েন সম্পর্কের স্বাদ ,
ঠিক তখন  একাকীত্ব ভালো লাগে কালো মেয়েটার । সমস্ত হিসেবের   উল্টো পথে হেঁটে আসা সম্পর্কেরা  কাঁচ উবু হয়ে বসে  ঘষে  ঘষে ঝাপসা করে   ফেলে।, 
 আগুন পোড়া ঝুরঝুরে নিরুপায়  দেহ নিয়ে ভালো আছি বলতে হয় আর  একসাথে  পুরোনো সহবাসে ফিরে  যায় মেয়েটা । 
অচেনা  বাউলগান সাঁকোয় জমিয়ে রাখে হাজার হাজার  বিচ্ছেদ ... । জরুরি কিছু প্রশ্নের খোঁজে কালো মেয়েটার  বুকে উত্তাপ আঁকা হয় সময়ের অন্তরালে .. .. পুড়ে যায় মন ... দীর্ঘশ্বাস বয়ে চলে আঙুলের ধার ঘেঁষে ... মেয়েটা তবুও কখনো কাউকে জানায়নি যে ...তার কখনো ভালো থাকা হয়নি।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন