বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১

রাজার মুখ

আমাদের নিজস্ব শব্দগুলোর ওপর এখন মৃত 
সময়ের পিচ্ছিল পচন তীব্র , 

আমাদের আকাশের সমস্ত নক্ষত্রেরাও এখন মৃত ,,

সারি সারি অন্ধকারের সেপাই মাথা উঁচু করে রাজার বন্দকি হৃৎপিন্ড পাহারা দিচ্ছে,
 আমাদের সমস্ত কথা দরজার বাইরে থেকেই বহুদিন হল ফিরে যায় ,
এখন একাদশীর চাঁদে তেমন করে আগের মত অভিমান জড়ায় না আর ,,

 আসলে আজ বহুদিন.....বহুদিন তুমি কেবল  প্রাসাদ বন্দি অহিংকারী রাজা  .....তাই নিন্দিনীকে তুমি বুঝবে তেমন কোনো সম্ভাবনা মোটেই নেই । তাকে বুঝতে গেলে বাতাসের মত উদার হতে হয়,, আকাশের মত মনের দরজার কৃপণতার আগল খুলে দিতে হয় চিরদিনের মত ।

ফিরে যাবে যাও।  ....তোমায় জানিয়ে রাখা ভালো 
তোমার অহংকারি হৃদয় এখন বড্ড বেশি বাজারি হয়ে গেছে ,,

তোমার মঞ্চস্থ চেহারায় রাজাটা এখন মৃত্যুপুরীর যক্ষের মত দেখায় ।

তোমার হাসি এখন ত্রিশঙ্কু আড়ালে শুধুই নিনাদ।

আমাদের নিজস্ব শব্দগুলোর ওপর এখন মৃত শুধুমাত্র সময়ের পিচ্ছিল পচন তীব্র , তাই এখানে বেঁচে থাকা বলে কিছু নেই ।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন