নগর সংকীর্তনা সামিল করলাম সমস্ত সুখের
সরঞ্জাম ,
অথচ আমার কোনো ব্যক্তিগত খসড়া পাওয়া হল না ,
আমার ব্যক্তিগত রাস্তায় কেন জানি চিরকাল
বৈধ্যব ভিড় বেশি ,
আমার দ্রাঘিমা জুড়ে যারা দাঁড়িয়ে আছে তাদের ভেতর অবিশ্বাস্য প্রেতাত্মা জেগে থাকে ,
আজ কাল বুঝি দীর্ঘ জয়ের আড়ালে অনেক ছোট ছোট কিংবা দু চারটে বড় পরাজয় লুকিয়ে থাকে ,
তবু কেন জানি মানুষ ধর্মের আড়ালে আমি আজকাল ভাড়েদের দেখতে পাই ,
আমি মানুষ খুঁজতে খুঁজতে ফিনিক্স হলাম ,
এখন আমি চুপ করে পার্শ্ববর্তী অন্ধকারে দাঁড়িয়ে থেকে দেখি.... যারা আলোর কথা বলতো একদিন তারাই জোনাকি মেরে উৎসব পালন করে ।
যারা জীবনের কথা বলে আজও তাদের জীবন্ত লাসে এক বিশেষ টিকিট লাগিয়ে দিয়েছে ঈশ্বর আর সেই টিকিটে লেখা আছে সাবধান পচনের সংক্রমণ ছড়াতে পারে ,
আমি এখন সেই খালি অথচ ঠিকানা লেখা কবর গুলোর পাশে দাঁড়িয়ে বাইশে শ্রাবণের অপেক্ষায় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন